1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ সাবরাংয়ে ইয়াবা খালাসে বাঁধা দেওয়ায় যুবককে কুপিয়ে গুরুত্বর আহত

  • আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকায় মাদক কারবারীদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে। ইয়াবা খালাসে বাঁধা দেওয়ায় মুলত ঐ যুকবকে আহত করেছে বলে জানা যায়। আহত যুবক আছারবনিয়ার মৃত কালা মিয়ার ছেলে সাব্বির আহমেদ (১৮)।

আহত সাব্বিরকে কক্সবাজারের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

জানা গেছে, বুধবার (২৫ অগাস্ট) আনুমানিক রাত সাড়ে ১০ টা থেকে ১১ টাকা নাগাদ ওই এলাকার মৃত কালা মিয়ার বসত ভিটায় চিহ্নিত ইয়াবা কারবারীরা এ ঘটনা ঘটিয়েছে।
আহত সাব্বিরের বড়ভাই আলী আহমেদ বলেন, গত ২৫ অগাস্ট রাতে স্থানীয় সিরাজ মাস্টারের ছেলে রাসেল এবং জাফরের ছেলে তাহের (রোহিঙ্গা) দুটি বস্তা কাঁধে আমাদের বসত ভিটা দিয়ে মৃদু আলোতে যেতে দেখে আমার ছোট ভাই সাব্বির বাঁধা দেয়। এবং এতরাতে আমাদের ভিটা দিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে আমার ভাইকে ধারালো কিরিচ দিয়ে আঘাত করে। এতে আমার ভাইয়ের ডান হাত মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। আমার ভাইয়ের চিৎকারে আমরা এগিয়ে আসলে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরবর্তীতে, আমরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। এবং সেখান থেকে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এলাকাবাসী জানান, এই সন্ত্রাসীরা তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী, এলাকার নিরহ, অসহায় পরিবারের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই সব মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকায় কেউ প্রতিবাদ করলে উল্টো মারধর, জুলুম-নির্যাতন, হত্যার হুমকি-ধমকিও দেওয়ার অভিযোগও রয়েছে। তারা এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে এতে এই সন্ত্রাসীদের কারণে এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে বলে গুরুতর অভিযোগ করেছে। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে পত্রপত্রিকায় অনেক লেখালেখিও হয়েছে।

এদিকে এঘটনায় এই রিপোর্ট লেখাকালীন হামলাকারীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন আতহদের স্বজনেরা।

অভিযুক্ত রাসেল এবং তাহেরের কাছে এই বিষয়ে জানতে একাধিকবার কল করে ও তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, হামলার বিষয়ে আমরা এখনো অবগত নয়। কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!