1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

ঘুমধুম পুলিশের অভিযানে ১৮’শ পিস ইয়াবাসহ হ্নীলার আবদুল্লাহ আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষংছড়ি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার ইউনিয়নের তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ১৮’শত পিস ইয়াবাসহ আবদুল্লাহ নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বার) সাড়ে ১২ টার দিকে নাইক্ষ‌্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের সার্বিক দিক নির্দেশনায়, ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের ইনচার্জ (ওসি তদন্ত) দেলোয়ার হোসেনের তত্ত্ববধানে, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে বিশেষ একটি টিমের সঙ্গীয় ফোর্স উখিয়া টেকনাফ রোডস্থ ৩নং ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ড ঘোনা পাড়ার মুরাদ সাহেবের রাবার বাগানের প্রবেশ মুখে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে ১৮শত ইয়াবাসহ আব্দুল্লাহ (১৯) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মুল‌্য ৫লক্ষ ৪০ হাজার টাকা।

আটককৃত যুবক টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর শামসুল আলমের ছেলে। এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।

তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষনা, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব‌্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!