নাছির উদ্দীন রাজ ,আরাফাত সানি।
কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে সাড়ে তিন লাখ পিস ইয়াবার বড় চালান উদ্ধার করেছে বাংলাদেশ
কোস্টগার্ড। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর রাতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। তবে ইয়াবা গুলো জব্দ করা হলেও পাচার কারিরা পালিয়ে যায়।
টেকনাফ কোস্টগার্ড স্টেশান কামান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক এক সংবাদ সম্মেলনে জানায়,
সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাট সংলগ্ন এলাকায় ইয়াবা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্টগার্ড সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় পাচার কারিরা কোস্ট গার্ডদের উপস্থিত টের পেয়ে সাদা রংঙের বস্তা ফেলে পালিয়ে গেলে । পরবর্তীতে পরিতাক্ত বস্তা তল্লাশি করে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে কোস্ট গার্ড ।
উদ্ধার কৃত ইয়াবা আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off