1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে প্রাকৃতিক দুর্যোগ স্থানীয় জনগোষ্ঠীর সহিন্সুতা, প্রকল্পের সমাপনী সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮২ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ স্থানীয় জনগোষ্ঠীর সহিন্সুতা প্রকল্প সমাপনী কর্মশালা বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ এরফানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নুরুল আলাম

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহের আক্তার মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্র শীল,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, উপজেলা মাধ্যমিক অফিসার আনন্দ ভৌমিক, উপজেলা সিঃ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সিফাত বিন রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা এবং প্রকল্প উপস্থাপনা করেন সলিডারিটি ইন্টারন্যাশনাল টেকনাফ প্রকল্প ম্যানেজার আশরাফুল করিম ও সুপারভাইজার কৃষি আইজিএম অফিসার ইব্রাহিম সাঈদ খান। সলিডারিটি ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত এবং ইউ সাইড (USAID) এর অর্থায়নে উক্ত কর্মশালা সঞ্চালনা করেন। কর্মশালায় উপস্থিত ছিলেন. উপজেলা বিভিন্ন দপ্তরের সহকারী কর্মকর্তা. এনজিও প্রতিনিধি. শিক্ষক ও সংবাদিক প্রমূখ। প্রকল্পসমুহ মুক্ত আলোচনা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন. মাধ্যমিক কর্মকর্তা আনন্দ ভৌমিক, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুরুল আলম,রেড ক্রিসেন্ট কর্মকর্তা আব্দুল মতিন সহকারী সমবায় কর্মকর্তা শিমুল বডুয়া ও প্রাণিসম্পদ সরকারি কর্মকর্তা মোঃ নুরুল আলম ও উপ -সহকারী কৃষি অফিসার মোঃ ছরোয়ার আলম। প্রধান ও অথিতিবৃন্দ বক্তব্যে বলেন. সলিডারিটি ইন্টারন্যাশনাল হ্নীলা, হোয়াইকং ও সাবরাং এ তিন ইউনিয়ন কে নিয়ে যে সব প্রকল্প হাতে নিয়েছে. তার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা. কৃষি. প্রাণিসম্পদ. ক্ষুদ্র ব্যবসা ও মৎস্য সংক্রান্ত বিষয়ে উপকারভোগীদের প্রশিক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় জনগোষ্ঠীকে শক্তিশালীকরণে গৃহীত প্রকল্প সমূহ বাস্তবায়ন করে যাচ্ছে,স্বনামধন্য সলিডারিটি ইন্টারন্যাশনাল। এ ৩ টি ইউনিয়ন প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা এবং বাকি বাহারছড়া ও সেন্টমার্টিন ইউনিয়নকে এর সাথে সংযুক্ত করা প্রয়োজন বলে বক্তারা বলেন। প্রকল্প গুলো বাস্তবায়িত হলে স্থানীয় জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বিরাট অবদান এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সম্মক ধারণা রাখবে। সমাপনী অনুষ্ঠানে সভাপতি সলিডারিটি ইন্টারন্যাশনাল উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!