1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ সীমান্তে বিজিবি’র পৃথক দু’টি অভিযান : দেড় লাখ ইয়াবাসহ আটক -৬, ট্রলার জব্দ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, নাছির উদ্দীন রাজ, টেকনাফ 

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ ও হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার পৃথক দু’টি অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা সহ ৬ জন মাদক কারবারি কে আটক করেছে টেকনাফ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২ বিজিবি)। এই ঘটনায় পাচার কাজে ব্যবহৃত একটি মাছ ধরা ট্রলার ও ধারালো কিরিচ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে এক সংবাদ সন্মেলনে এ সব তথ্য নিশ্চিত করেন, টেকনাফ ২ বিজিবি’র মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, সোমবার (০৪ সেপ্টেম্বর) উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া সড়ক তল্লাশী চৌকি ও সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ঘাট সংলগ্ন নাফ নদীর মোহনায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা সহ ০৫ জন কে আটক করা হয়। এ সময় একটি মাছ ধরার ট্রলার ও জব্দ করা।

আটককৃতরা হলেন-শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে শামশুল আলম (২৫), শাহপরীরদ্বীপ উত্তর পাড়া মো. হাছনের ছেলে আক্তার হোসেন (৩৫), শাহপরীর দ্বীপ হাজী পাড়ার কালামিয়ার ছেলে মোঃ হোসেন (২৮), মুচনী ২৬ নং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মৃত আহমদ হোছনের ছেলে জমির হোসেন (৫০), বালুখালী ১৮ নং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মৃত বশির আহমদের ছেলে কেফায়াত উল্লাহ (৩০)।

অপরদিকে, (০৫ অক্টোবর) মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় করিমের বসতবাড়িতে অভিযান চালিয়ে লুকায়িত অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা একটি ধারালো কিরিচ সহ হ্নীলা জাদিমুড়া এলাকার মৃত সুলতান আহম্মেদ এর ছেলে মোঃ করিম (২৭) কে আটক করা হয় বলে হয়েছে বলে সংবাদ সন্মেলন নিশ্চিত করেছেন টেকনাফ (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান। এ সময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ ২ বিজিবি’র উপ অধিনায়ক রোবায়েৎ কবির ও উপ পরিচালক লেঃ এম মুহতাসিম বিল্লাহ (শাকিল)।

ধৃতদের জব্দকৃত ইয়াবা ও মালামাল সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!