নাছির উদ্দীন রাজ টেকনাফ।
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১কেজি ৪০ গ্রাম ক্রিষ্টাল মেথা বা আইস উদ্ধার করেছে। যাহার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় পাচার কাজে জড়িত থাকায় মোহাম্মদ ইদ্রিস (৩৫)কে আটক করেছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান গভীর রাতে গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ১০ অক্টোবর ( রবিবার ) গভীর রাতে (১২.৫০ ঘটিকা) টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার মৃত আজিজুর রহমান (প্রকাশ আজিরান) এর পুত্রের বাড়িতে ক্রয় - বিক্রয়ের জন্য ক্রিষ্টাল মেথ বা আইস মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভীযানে যায় পুলিশ । পুলিশের উপস্থিত দেখে ইদ্রিস নামের এক ব্যক্তি বাড়ি হতে পালিয়ে যায়। পরে তাকে ধাওয়া করে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে তাহার স্বীকারোক্তি মতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কাপড়ের বস্তা তল্লাশি করে ১কেজি ৪০ গ্রাম ক্রিষ্টাল মেথ বা আইস উদ্ধার করে।
আটক কৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে উদ্ধার হওয়া আইস সহ কক্সবাজার জেলা আদালতে হস্তান্তর করা হবে।
ওসি হাফিজুর রহমান আরো জানান, টেকনাফে নতুন নতুন মাদকের উত্থান হচ্ছে যাহার কারণে যুব সমাজ সহ অনেকেই ধ্বংস হচ্ছে। তাই জনসচেতনতা না বাড়িয়ে একা প্রশাসনের পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off