1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

সাবরাং নয়াপাড়া বাজার কমিটির সভাপতি শরীফ মেম্বার, সম্পাদক হোসাইন আমিরী

  • আপডেট সময় : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ৪৭৭ বার পড়া হয়েছে

আরাফাত সানি, নাছির উদ্দীন রাজ,টেকনাফ

টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন নয়াপাড়া বাজার ব্যবস্হাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৪ অক্টোবর (রবিবার) টেকনাফের সাবরাং নয়াপাড়া বাজার সমবায় কল্যাণ সমিতি’র কার্যালয়ে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হলেন মোহাম্মদ শরীফ মেম্বার। এবং প্রথম বারের মত সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী নির্বাচিত হন।

বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সর্বোচ্চ ১৬৫ ভোট পেয়ে ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হন, ৫নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও সাবরাং ইউনিয়ন পরিষদের পেলেন চেয়ারম্যান (২) মোহাম্মদ শরিফ মেম্বার। তিনি ৩১৩ ভোটের মধ্যে ভোট পেয়েছেন ১৬৫ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মৌলভী নুর মোহাম্মদ পেয়েছেন ১৩১ ভোট।

অন্যদিকে ১৬৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হোসাইন আমিরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেহেদী হাসান পেয়েছেন ১৩০ ভোট।

২০২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মৌলভী কলিম উল্লাহ। অপরদিকে মোহাম্মদ আমিন পেয়েছেন ৯৪ ভোট।

সাধারণ সদস্য পদে ইমাম হোসেন ২০৯, হাফেজ উল্লাহ ১৮৩, ইমাম শরীফ ১৭৪ এবং আমান উল্লাহ ১৩৯ ভোট পেয়েছেন।

এদিকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। তারা মনে করেন ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে নির্বাচিত কমিটি।

এ সময় নব-নির্বাচিত সভাপতি শরীফ মেম্বার বলেন, আমাকে ৩য় বারের মত সভাপতি নির্বাচিত করায় আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন আমি কখনো তার অমর্যাদা করবনা। বাজার এবং ব্যবসায়ীদের কল্যাণে যে কোন সময় কাজ করে যাবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। এরপর যথারীতি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী সমবায় অফিসার শ্যামল দত্ত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!