1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র উদ্যোগে পেকুয়া উপজেলায় স্থানীয় উদ্যোক্তাদের ২দিন ব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন কর্মশালার উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক :

সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আই.এল.ও)’র সহযোগিতায় পেকুয়া উপজেলায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে দুই দিন ব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের  মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু।

অনুষ্ঠানে প্রধান অতিথি  বলেন, কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা একটি অপার সম্ভাবনার জায়গা। বিশেষ করে লবণ,চিংড়ি ও কাকাড়ার প্রসার ঘটানোর বিশাল সু্যোগ রয়েছে।
এখানে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা সঠিক দিকনির্দেশনা পেলে তারাও জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারেন।
প্রশিক্ষণ সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ আল জিন্নাত, বিসিক শিল্প নগরী কক্সবাজারের সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ রিদুওয়ানুর রশিদ, উপজেলা সমাজসেবা প্রতিনিধি আমজাদ হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।

একজন উদ্যোক্তা আর্থিক এবং অন্যান্য সক্ষমতা অর্জনের পাশাপাশি দেশের প্রচলিত দাপ্তরিক নিয়মাবলি, ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, পণ্যের মোড়ক, বাজার ব্যবস্থাপনা, ভোক্তা অধিকার, যুব উন্নয়ন, সমাজসেবা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রচলিত সুযোগ-সুবিধা সমুহ সম্পর্কে কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকতাগণ উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালায় তাদের অবহিত করেন।
প্রশিক্ষণ কর্মশালায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্ত, অনলাইন ব্যবসায়ি, স্থানীয় নারী উদ্যোক্তা ও কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!