1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা, ১০ অস্ত্র ও গুলি উদ্ধার!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১
  • ২৮৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

কক্সবাজারের মহেশখালী উপজেলার পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ের মাটিতে পুঁতে রাখা ১০ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরে কালারমারছড়া ইউনিয়নের ছামিরাঘোনা পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- মহেশখালীর ছামিরাঘোনা এলাকার রফিকুল ইসলাম প্রকাশ মামুন (২৮), একই ইউনিয়নের চিকনীপাড়ার মনিরুল আলমের ছেলে মোহাম্মদ রিফাত (২৩) ও আয়ুব আলী (৪০)। তারা সম্প্রতি আত্মসমর্পণ করা জলদস্যু আলাউদ্দিন হত্যা মামলার আসামি।

র‌্যাব জানায়, গত ৫ নভেম্বর মহেশখালীর কালারমারছড়ায় আত্মসমর্পণকরা জলদস্যু আলাউদ্দিনকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই ১৮ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেন। তারপর থেকে ছায়াতদন্ত শুরু করে র‌্যাব-১৫।

তদন্তে গিয়ে ২২ নভেম্বর বান্দরবানের লামার ফাইতং থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি রফিকুল ইসলাম মামুন এবং তার সহযোগী রিফাতকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার ১২ নম্বর আসামি আয়ুব আলীকে কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকা থেকে আটক করা হয়।

মূলত নিজেদের অপহরণ করা হয়েছে দাবি করে লুকিয়ে ছিলেন তারা। তাদের জিজ্ঞাসাবাদের পর র‌্যাব কালারমারছড়ার ছামিরা ঘোনাপাড়ের মাটি খুঁড়ে ৪টি একনলা বন্দুক, একটি বন্দুক, ৩টি এলজি, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ জানান, একটি হত্যা মামলার রহস্য উম্মোচিত হওয়ার পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার বলেন, কক্সবাজারে জেলায় মাদক ও সন্ত্রাসবাদ দমনে র‌্যাব-১৫ কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!