1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা,স্বর্ণ ও নগদ টাকাসহ আটক-৩

  • আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে

কায়সার হামিদ মানিক,উখিয়া

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ইয়াবা,নগদ টাকা ও স্বর্ণের বার সহ তিনজনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান,
বুধবার(১ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৮এপিবিএন পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ এর নেতৃত্বে ক্যাম্প-৯ এর এফ-৪ ব্লকের রোহিঙ্গা মৃত হামিদ হোসেনের ছেলে মো.ইদ্রিস(১৯) কে ৮হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে আটক ইদ্রিসের তথ্যানুযায়ী ক্যাম্প-১০ এর জি/১০ ব্লকের আবুল হোসেনের ছেলে মো. সেলিম(১৮) এর শেড থেকে ৩টি স্বর্ণের বার, ৪টি স্বর্ণের আংটি, ১টি লকেট সহ স্বর্ণের চেইন, কানের দুল সহ ৪৭ ভরি ৫ আনা ৪ রতি স্বর্ণালংকার ও নগদ ৫৬ হাজার টাকা সহ তার মা সুরা খাতুন(৩৫) কে গ্রেফতার করা হয়।

৮ এপিবিএন কমান্ডিং অফিসার পুলিশ সুপার মোহাম্মদ সিহাব কায়সার খান পিপিএম বলেন,মঙ্গলবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী পানবাজার রোহিঙ্গা ক্যাম্প-০৯ এর এফ-৪ ব্লকের রোহিঙ্গা ইদ্রিস ও ক্যাম্প-১০ এর জি-১০ ব্লকের রোহিঙ্গা সূরা খাতুনের বসতঘরে অভিযান চালিয়ে ৪৭ভরি স্বর্ণ,৫৬ হাজার টাকা ও ৮হাজার পিস ইয়াবাসহ তিনজন আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!