1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

ঝাউ বনে সাড়ে ১২ কোটি টাকা আইস ফেলে পালালো পাচারকারী

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩৩৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজার টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা মেরিন ড্রাইভ সংলগ্ন সাগর উপকূলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ১২ কোটি টাকা মূল্যমানের আড়াই কেজি আইস উদ্ধার করেছে। আজ দুপুরে আনুষ্ঠানিক সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে।

১৪ জানুয়ারী (শুক্রবার) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে জানান, রাতের প্রথম প্রহরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমাঃ এম নাঈম উল হকের নেতৃত্বে একটি বিশেষ অভিযানে গিয়ে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন মানুষ একটি ব্যাগ হাতে নিয়ে সাগর হতে ঝাঁউ বাগানের দিকে আসতে থাকে। তখন কোস্টগার্ড সদস্যগণ তাকে থামার জন্য বাঁশি বাজিয়ে সংকেত দিলে সে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে দৌঁড়ে পার্শ্ববর্তী গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ব্যাগটি উদ্ধার করে বিসিজি ষ্টেশনে নিয়ে পরিমাপ করে সাড়ে ১২ কোটি টাকা মূল্যমানের আড়াই কেজি আইস বা ক্রিস্টাল মেথ পাওয়া যায়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আব্দুর রহমান জানান, জব্দকৃত মাদক আইসের চালান পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!