1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফের হ্নীলায় ৪০ হাজার ইয়াবাসহ আটক দুই

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজারের টেকনাফের হ্নীলার আলীখালী গ্রামের সোলার প্যানেলের সামনে টেকনাফ- কক্সবাজার পাকা রাস্তা হতে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই জন রোহিঙ্গা কে আটক করেছে র‍্যাব -১৫।

আটককৃতরা হলেন, মুছনী রোহিঙ্গা ক্যাম্পের ডি- ব্লকের শেড নং -৭১৩ , রুম নং ১ এর মৃত আব্দুল গফুরের পুত্র আব্দুল মতলব ( ২২ ) ও শেড নং-৭১১ , রুম নং- ৪ এর মোঃ হাফেজ উল্লাহ’র পুত্র মোঃ আরিফ ( ২০ )।

২০ জানুয়ারি (বৃহস্পতিবার) অতিঃ পুলিশ সুপার সিনিঃ সহকারী পরিচালক ( ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদ পেয়ে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ আলীখালী গ্রামের সোলার প্যানেলের সামনে টেকনাফ কক্সবাজার পাকা রাস্তার উপর অভিযানে যায় র‍্যাব- ১৫। এসময় র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পাচারকারিরা পালানোর চেষ্টাকালে আব্দুল মতলব ও মো. আরিফকে আটক করে।

পরে উপস্থিত পথচারিদের সামনে ধৃতদের দেহ ও হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!