1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

পছন্দের মেয়েকে বিয়ে না দেয়ায় অভিমান করে টেকনাফে যুবকের আত্মহত্যার অভিযোগ 

  • আপডেট সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৪ বার পড়া হয়েছে
নিহত রোহিঙ্গা যুবকের ছবি
 মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজার টেকনাফ উপজেলায় হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা শিবিরে পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় অভিমান করে এক রোহিঙ্গা যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নং রোহিঙ্গা আই ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা যুবক আবুল হাসিম (১৯) সেই আকবর আলী ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রোহিঙ্গা যুবক আবুল হাসিম দীর্ঘদিন ধরে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে আসছিলেন। এদিকে ওই রোহিঙ্গা যুবক পছন্দের মেয়েকে বিয়ে করার কথা পরিবারের কাছে জানান। এ নিয়ে তার পরিবারের সঙ্গে চলতে থাকে মতবিরোধ। কারণ আপন বড় ভাই সেলিম বিয়ে না করার কারণে পারিবারিক ভাবে আগে সেলিম কে বিয়ে করানোর জন্য সিদ্ধান্ত হয়। যার অপমান শয্য করতে না পেরে সেই আত্মহত্যা করেছে বলে জানা যায়।
নিহতের মা সাবেকুরনাহার যায়যায়দিন কে জানান, ছেলে আবুল হাসিম ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। তার রুমের দরজা বন্ধ থাকায় আমি ছেলেকে ডাকতে থাকি। তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখে থানায় জানান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম যায়যায়দিন কে বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে। 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!