মোঃ আরাফাত সানী : টেকনাফ
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পরিদর্শনে এলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।
বৃহস্পতিবার (৩ই মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, কক্সবাজার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ২৭ সদস্যের একটি টিম টেকনাফ থেকে হাইস্পীডবোট যোগে সেন্টমার্টিন গমন করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেন্টমার্টিন দ্বীপ নিয়ে যে ১৩ নির্দেশনা সেন্টমার্টিন দ্বীপের বিরল জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ প্রতিবেশ রক্ষায় দ্বীপ ব্যবস্থাপনায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সেন্টমার্টিনে এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, বেজা নির্বাহী চেয়ারম্যান ইউসুফ হারুন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন, কক্সবাজার জেলা প্রসাশক মোঃ মামুনুর রশীদ, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ চৌধুরী, টেকনাফ স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।
সফর শেষে আগামী (০৫ মার্চ) শনিবার সেন্টমার্টিন হতে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা যায়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off