নাছির উদ্দীন রাজ, মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজার টেকনাফে (২ বিজিবি) ব্যাটালিয়ন পৃথক দু'টি অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারি কে আটক করেছে। এ সময় একজন কে পলাতক আসামি ও করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২ কেজি ৮৫০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ৩০ হাজার পিস ইয়াবা। যার আনুমানিক বাজার মূল্য পনেরো কোটি পনেরো লক্ষ বায়ান্ন হাজার টাকা।
আটকেরা হলেন উপজেলার হ্নীলা চৌধুরী পাড়ার মৃত আলী হোসেনের ছেলে মোহাম্মদ আব্দুর রহিম (২২) ও একই ইউপির নাটমুড়া পাড়ার মোঃ আবুল হাসেমের ছেলে মোঃ আব্দুল মোতালেব (২৩)।
বৃহস্পতিবার (৩মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ (২বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, গোপন সংবাদের বুধবার হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে আনুমানিক ৯'শ মিটার দক্ষিণে খড়ের দ্বীপ এলাকায় মাদকের একটি বড় চালান লুকায়িত আছে এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির যৌথ বিশেষ টহল দল ওই এলাকা তল্লাশি অভিযান পরিচালনা করে দুই চোরা কারবারি কে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে খড়ের দ্বীপে তাদের দেখানো স্থান হতে ১কেজি ৮০০গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।
অপর দিকে বৃহস্পতিবার রাতে শাহপরীর দ্বীপ বিওপির দায়িত্ব রত এলাকা হতে ৩'শ মিটার পূর্বে জালিয়াপাড়া নামক এলাকায় দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ বিওপির বিশেষ টহল দল বর্ণিত এলাকায় গমন করে তল্লাশি অভিযান পরিচালনা করে ওই এলাকার একটি পরিতাক্ত নৌকার ভিতর হতে ১কেজি ৫০ গ্রাম আইস উদ্ধার করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off