প্রেস বিজ্ঞপ্তি
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত সমুদ্রনগরী কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সামাজিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণা করা হয় অত্র ৩.৪.২০২২ তারিখ (রোববার)।
নতুন কমিটি গঠন করার লক্ষ্যে গত ১৮.৩.২০২২ তারিখ অনুষ্ঠিত কার্যনিবাহী কমিটির মিটিংয়ে অধিকাংশের মতামত এ পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। তারপরে গত ২৬.৩.২০২২ তারিখে পদপ্রার্থীদের মিটিংয়ে সকলে উপদেষ্টা ও সদ্য সাবেকদের মতামতে নতুন কমিটি গঠন করার পক্ষে অধিকাংশ মতদেন।তারই প্রেক্ষিতে সকল উপদেষ্টা ও সদ্য সাবেক সভাপতি নোমান পারভেজ শাহ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক মিরাছ উদ্দীন কমিটি গঠন করেন।
নতুন কমিটিতে সভাপতি মনোনীত হন ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমান সাদিক ও সাধারণ সম্পাদক মনোনীত হন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আরফাতুল ইসলাম।
সভাপতি সালমান সাদিক বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কক্সবাজার জেলার সকল শিক্ষার্থীদের সমস্যা সমাধান করা এখন আমাদের দায়বদ্ধতা।দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকবো"।
সাধারণ সম্পাদক মোঃ আরফাতুল ইসলাম বলেন, " সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা নতুন নতুন শিক্ষার্থী বান্ধব উদ্যোগ গ্রহণ করবো"।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off