1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

রচনা প্রতিযোগিতায় উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণ না করতে কলেজের নোটিশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৫৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২” উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কতৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় অংশ নিতে শিক্ষার্থীদের আহবান জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে কক্সবাজার সরকারি মহিলা কলেজ।

প্রতিযোগিতার ১নং নিয়মে কক্সবাজার জেলার সকল ছাত্রী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলা হলেও ‘উখিয়া-টেকনাফ ব্যতিত’ উল্লেখ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

অর্থাৎ বিজ্ঞপ্তি অনুযায়ী, কক্সবাজার মহিলা কলেজে অধ্যায়নরত উখিয়া-টেকনাফের কোন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

এমন বিধি নিষেধ উল্লেখ করা বিজ্ঞপ্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত উখিয়া উপজেলার এক ছাত্রী জানান, ” কলেজ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আমরা যারা উখিয়া-টেকনাফের শিক্ষার্থী তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবো না। কলেজে জেলার সব প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।”

বিজ্ঞপ্তি প্রসঙ্গে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান মুঠোফোনে বলেন, ” প্রতিযোগিতাটি আয়োজন করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির নির্দেশনা অনুযায়ী আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। ”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,কক্সবাজারের সহকারী পরিচালক রহুল আমিন জানান, “উখিয়া-টেকনাফে ডিএনসির আলাদা অফিস রয়েছে। আজকেও আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও করেছি অনুরূপ নির্দেশনা অনুযায়ী উখিয়া-টেকনাফ ব্যতিরেখে।”
তবে মানবাধিকারকর্মীরা বলছেন, ডিএনসি এবং কলেজের দেওয়া অজুহাত কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা৷ এটি স্পষ্টত বৈষম্যমূলক আচরণ। এই ধরনের আয়োজন এবং আচরণের ফলে উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের প্রতি অন্য শিক্ষার্থীদের মধ্যে ঘৃণা-বিদ্বেষ জন্মাবে। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের কর্ণধারদের সমতার শিক্ষা দিবে সেখানে এই ধরনের আচরণ মেনে নেওয়ার মতো নয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!