1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ সীমান্তে বিজিবি’র হাতে আইসসহ পেশাদার মাদক পাচারকারী আটক ||Teknaf 71

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৯৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যংয়ে ১কেজি ৩’শ ৫৪গ্রাম আইসসহ হাবিব উল্লাহ (৩৭) নামের একজন চিহ্নিত মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি। সেই টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারের মৃত ইসলাম মিয়ার ছেলে।

২৩ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বিওপি সংলগ্ন সীমান্ত এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি আরও জানান, রাতে উপজেলার খারাংখালী সীমান্তে বিজিবি’র জওয়ানরা নিয়মিত টহলের সময় মিয়ানমার থেকে সাঁতারকেটে সীমান্ত অভিমূখে এক ব্যক্তিকে আসতে দেখে। লোকটি বিজিবির উপস্থিতি টের পেয়ে নিজেকে কাদার মধ্যে লুকানোর চেষ্টা করে। এসময় বিজিবি ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে কোমরে বাঁধা অবস্থায় ১ কেজি ৩৫৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে।

উল্লেখ, ধৃত হাবিবুল্লাহ কিছুদিন ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে মাদক কারবারী গডফাদারদের বড় বড় মাদকের চালান খালাসে জনশ্রুতি রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে প্রকৃত মাদকের গডফাদারদের নাম ও রাঘব-বোয়ালদের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে বলে স্থানীয়দের ধারণা।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!