1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজারে অজপাড়া গায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত হলো এক্সেলেন্স একাডেমী (স্কুল এন্ড কলেজ) |Teknaf 71

  • আপডেট সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪১৭ বার পড়া হয়েছে

আবদুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি।।

পর্যটন নগরী কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ জানার ঘোনা এলাকার অজপাড়া গায়ে শিক্ষা বঞ্চিত কোমলমতি শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এক্সেলেন্স একাডেমী (স্কুল এন্ড কলেজ) প্রতিষ্টা করেন ওই এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ রেজাউল করিম ও অধ্যক্ষ সেলিনা আক্তার। উক্ত বিদ্যালয়ে আজ বুধবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ।অধ্যক্ষ সেলিনা আক্তারের সভাপতিত্বে উক্ত অভিভাবক সমাবেশে প্রধাণ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১,২,৩ নং ওয়ার্ড়ের মহিলা মেম্বার বুলবুল আক্তার, দুই নং ওয়ার্ড়ের মেম্বার লাল বাহাদুর, আরজেএফ’র কক্সবাজার জেলা সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার, দি ডেইলি বাংলাদেশ ডায়রী এবং ভারতীয় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন Da News plus এর কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক, দৈনিক সন্ধাবানীর চট্টগ্রাম বিভাগীয় স্টাফ রিপোর্টার ও আরজেএফ’র কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মো রমজানসহ শিক্ষার্থীদের অভিভাবকরা। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষকরা।

উক্ত অনুষ্টানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কোরাআন তেলোয়াত, কবিতা আবৃত্তি, ছড়া ও ছন্দের তালে তালে নেচে গেয়ে অতিথি, অভিভাবক ও দর্শকদের মাঝে আনন্দ ছড়িয়ে দেন। পুরো অনুষ্ঠানে তদারকিতে ছিলেন, এক্সেলেন্স একাডেমী (স্কুল এন্ড কলেজ)’ র প্রতিষ্টাতা ওই এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ রেজাউল করিম।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!