1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

নাফ নদীতে ভেসে আসা বস্তাবন্দি দুই রোহিঙ্গা শরণার্থীর মরদেহ উদ্ধার করেছে টেকনাফ পুলিশ

  • আপডেট সময় : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৯৬৬ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির জাদিমুড়া এলাকায় নাফ নদীর তীরে বস্তা বন্দী দুই রোহিঙ্গা শরণার্থীর মরদেহ ভেসে এসেছে। খবর পেয়ে টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম লাশ দুটি উদ্ধার করেন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নাফ নদীতে ভাসমান অবস্থায় ওই মরদেহ দুইটি পাওয়া যায়। লাশ দুই টি ক্যাম্প-২৬ এর এইচ ব্লকের হারুন রশিদের ছেলে শফিউল্লাহ প্রকাশ শবুল্লাহ (৩৫) ও মোচনি নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের আই ব্লকের শেড নং ৫৩৮ এর মোহাম্মদ নবীর ছেলে মোহাম্মদ ছালাম (২৮) প্রকাশ (চাকমাইয়া) বলে নিশ্চিত করেন তাদের স্বজনেরা। নদীর পাশে খেলা করা স্থানীয় ছেলেরা লাশ দুটি দেখে তাদের খবর দিলে তারা এসে বস্তার মুখ খুলে তাদের শনাক্ত করেন।

মোচনি আই ব্লকের বাসীন্দ নিহত মোহাম্মদ ছালামের স্ত্রী হাসিনা জানান, দীর্ঘ ০৮ দিন পরে আমি স্বামীর মরদেহ পেয়েছি। আমার স্বামী কে গত ৪ জানুয়ারি নাফ নদীর লাল দ্বীপে নবী হোছন সন্ত্রাসী বাহিনী ধরে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল। খবর পেয়ে এর পর হতে আমি আমার স্বামীর লাশ অনেক খোঁজা খোঁজি করে না পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে মরদেহ ফিরে পেতে সরকারের সহযোগিতা কামনা করছিলাম। কিন্তুু আজ নাফ নদীর তীরে বস্তাবন্দি ভাসমান অবস্থায় লাশটি পেয়েছি।

অপর দিকে নিহত শফি উল্লাহর স্ত্রী নুর কলিমা জানান, আমার স্বামীকে যাহারা নির্মম ভাবে হত্যা করেছে তাদের সর্ব উচ্চ শাস্তি সরকারে কাছে কামনা করছি। আমি আশা করব রোহিঙ্গা হলেও আমি এ দেশে সত্য বিচার টা পাব বলে সরকারের কাছে আশা করি।

২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আলম জানান, আমার ভাইদের যে নবী হোছন বাহিনী হত্যা করেছে তার পরের দিন ওই নবী হোছন বাহিনীর ৬ সদস্য কে নাফ নদীর খড়ের দ্বীপ হতে কোস্টগার্ড বাহিনী অভিযান চালিয়ে ১৪ টি অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে আটক করেছে। এর পর হতে আমরা তাদের লাশ খোঁজতে খোঁজতে আজ হ্নীলা জাদিমুড়া এলাকার নাফ নদীর তীর পেয়েছি।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ আব্দুল হালিম জানান, নাফ নদীর তীর ভেসে আসা বস্তাবন্দি লাশ দুটি চাকমাইয়ার স্বজনদের বলে দাবি করছে তারা। তাদেন যাচাই-বাছাই করে আইনি কার্যক্রম শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!