1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

ইয়াবা পাচারকালে ৩ মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব-১৫ সিএনজি জব্দ

  • আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৮১৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজার টেকনাফে র‌্যাব-১৫’র সদস্যরা অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ৩ মাদক কারবারি কে আটক করার পাশাপাশি পাচার কাজে জড়িত থাকায় একটি সিএনজি কে জব্দ করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) বিকালে উক্ত অভিযান পরিচালনা করা হয়।

আটকেরা হলেন, সাবরাং আসারবুনিয়ার ৫নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ (২০), লেজির পাড়ার সলিমুল্লাহর ছেলে মোঃ আব্দুল্লাহ (২৪) ও সদর ইউপির মিঠা পানির ছড়ার শফিক আহম্মদের ছেলে মোঃ ইউনুছ (৩২)।

কক্সবাজার র‌্যাব-১৫ জানান, টেকনাফ সিপিসি-১ সদস্যরা টেকনাফের উত্তর বড়ইতলী বায়তুর রহমান জামে মসজিদের পশ্চিম পার্শ্বে পাঁকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে সিএনজি টি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ সিএনজি টি থামানোর সংকেত দিলে কতিপয় ব্যক্তি সিএনজি ফেলে পালানোর চেষ্টাকালে সিএনজি ড্রাইভারসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আভিযানিক দল কর্তৃক আটককৃত ব্যক্তিদের দেহ ও সিএনজি তল্লাশী করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সিএনজিটি জব্দ করে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!