1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে আইন-শৃঙ্খলা সভায়, অপহরণ,মাদক পৌর সড়কের বেহাল দশা- যানবাহনের অবৈধ পার্কিং নিয়ে ব্যাপক আলোচনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৭১ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি,টেকনাফ

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে মাসিক আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা উপজেলা প্রসাশনের আয়োজনে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে এগারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক মাহবুব মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলী এহসান, সিঃ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, পৌরসভার প্যালেন মেয়র এনামুল হাসান, হ্নীলা ইউপির চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, সেন্টমার্টিন চেয়ারম্যান মুজিবুর রহমানসহ র‌্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেন, মাদক, মানব পাচার, অপহরণ, মুক্তিপণ চাঁদাবাজি, রোহিঙ্গাদের অবাধে বিচরণ, পৌর শহরে চুরি দমনে পুলিশের টহল জোরদার, চেকপোস্ট সমূহে যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, নাফ নদীতে মাছ শিকার, টেকনাফ পৌর শহরে টমটম ও সিএনজি’র চাঁদাবাজি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তর আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত করার আহ্বান জানান।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে টেকনাফ পৌর সড়কের বেহাল দশা, অবৈধভাবে যানবাহনের দখল, সদরের কেরুনতলী এলাকা দিয়ে সেন্টমার্টিনে অবৈধভাবে ইট,বালু রড, সিমেন্ট ইত্যাদি মালামাল পরিবহন, বিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ ফিশিং বোটের লাইসেন্স, পাহাড়ি অপহরণকারি ডাকাতদের সনাক্ত, মাদক থেকে যুব সমাজকে রক্ষায় স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের ভূমিকা ইত্যাদি বিষয় আলোচনা করে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!