1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে বিজিবি-মাদক কারবারী গোলাগুলি : ২লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

  • আপডেট সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৪৮১ বার পড়া হয়েছে
মো. আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা সীমান্তে বর্ডার গার্ড বিজিবি ও মাদক কারবারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাদক কারবারী চক্রের সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বস্তাভর্তি ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট এর বড় চালান জব্দ করা হয়।
শুক্রবার (১৭ মার্চ) রাত ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করেন, টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।
তিনি জানান, শুক্রবার রাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির টহল দল কাষ্টমস ঘাট এলাকার শ্মশান ঘাটে নিয়মিত টহলদানকালে একটি কাঠের নৌকাযোগে ৩/৪জন ব্যক্তি এসে নৌকা হতে বস্তা নামাতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। বিজিবির চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকাসহ মাদক পাচারকারীরা মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা ৪ রাউন্ড গুলিবর্ষণ করে। মাদক কারবারীরাও বিজিবি জওয়ানদের লক্ষ্য করে ৪/৫ রাউন্ড গুলিবর্ষণ করে মিয়ানমারের নাগাকুরা দ্বীপে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে ২টি প্লাস্টিকের বস্তার ভেতরে ২লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
বিজিবি’র ওই কর্মকর্তা আরও জানান- জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, মাদকদ্রব্যের প্রতিনিধি, গণ্যমান্য ও সংবাদ কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!