1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফের চেয়ারম্যানের খোকনের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা!

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ৭৭৮ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূল ইউনিয়ন বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জানিয়েছেন ৯ ইউপি সদস্য।

বুধবার (১২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কাছে লিখিত অনাস্থাপত্রটি পাঠিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. কামরুজ্জামান।

এতে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, ঘুষ, স্বেচ্ছাচারিতা, সরকারি চাল আত্মসাৎ ও সনদ প্রদানে বিধিমালা ভঙ্গ করে মনগড়াভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনাসহ চেয়ারম্যানের বিরুদ্ধে ছয়টি অনিয়মের কথা উল্লেখ করে অনাস্থা জানিয়েছেন ইউপি সদস্যরা।

অনাস্থা প্রস্তাবকারী সদস্যরা হলেন- ইউপি সদস্য আবদুল হক, শফিউল কাদের, আমান উল্লাহ, হাফেজ আহমদ, নুরুল ইসলাম, মো. ইলিয়াছ এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোবিনা খাতুন ও খালেদা বেগম।

এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, দরিদ্রদের জন্য ইউনিয়ন পরিষদে আসা ভিজিএফ কার্ড নিয়ে অনেক মেম্বার বাণিজ্য করার প্রচেষ্টা চালিয়েছিলেন। তা জেনে প্রকৃত দরিদ্র পরিবারে আমি নিজ উদ্যোগে কার্ড পাঠানোর ব্যবস্থা করেছিলাম। এতে তাদের আশাভঙ্গ হওয়া কয়েকজন মেম্বার মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং সংসদ সদস্যের বসার কথা হয়েছে। অভিযোগ পুরোটাই মিথ্যা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!