নাছির উদ্দীন রাজ, টেকনাফ ।
টেকনাফের হ্নীলা মৌলভীবাজারের মুসলিম পাড়ার জহিরুল ইসলামের ছেলে মোঃ তাহের (১৩) কে ফিরিয়ে বা সন্ধান দিলে সর্বোচ্চ পুরষ্কার ঘোষণা করেছেন মা-বাবা।
তবে ছেলে কে ফিরে পেতে তাদের পরিবারে মা-বাবার আর্তনাদ যেন থামছেনা। যে কোন হৃদয় বান ব্যক্তি যদি কোথাও তাহার সন্ধ্যান পান বা পেয়ে থাকেন তাহলে এ মোবাইল নাম্বারে ( 019822 34556) বা হ্নীলা ২নং ওয়ার্ডের মেম্বার বরাবরে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে আহবান জানান।

তাহার পিতা জানান, আমি গত ২৩ এপ্রিলে আমার ছেলের হাতে কিছু টাকা দিয়ে আমার মাছ ক্রেতার কাছে পাঠায়। কিন্তুু দীর্ঘক্ষণ পার হলেও আমার ছেলে তাহের তাহার নিকট টাকা নিয়ে না পৌছায় সে আমাকে ফোন করে বলে আমার ছেলে তাহের তার কাছে টাকা নিয়ে যায়নি বলে নিশ্চিত করলে আমি আমার ছেলে কে খুঁজাখুঁজি করি।
কিন্তুু দীর্ঘ দিন পার হয়ে গেলেও আমার ছেলের কোন সন্ধান না পাওয়ায় টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়রিও করি। যদি কোন হৃদয় বান ব্যক্তি আমার ছেলেকে পেয়ে থাকেন তাহলে আমাদের পরিবারে যোগাযোগ করলে আমরা যথাযথ পুরস্কার প্রদান করব। 019822 34556 *
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off