1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৩৬১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি,টেকনাফ

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউপির তৃণমূল পর্যায়ের দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর চক্ষু চিকিৎসার লক্ষ্যে অত্র ইউনিয়নের ১৫ টি যুব উন্নয়ন ক্লাবের সম্মিলিত আয়োজনে “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দক্ষতা উন্নয়ন এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে যুব ও নারীর ক্ষমতায়ন” প্রকল্পের উদ্যোগে (০৩ আগষ্ট) বৃহস্পতিবার সাবরাং ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করা হয়েছে।

কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতাল এর কারিগরি সহায়তায় সকাল দশটায় দিনব্যাপী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পেইনে রোগীদের চক্ষু পরীক্ষাসহ ঔষধ ও চশমা প্রদান এবং চোখের ছানি অপারেশনের জন্য রোগীদের চিহ্নিত করা ইত্যাদি সেবা প্রদান করা হয়।

সেবা কার্যক্রমটিতে ২৫০ জনেরও অধিক সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ নিয়েছেন। তাছাড়া এই কার্যক্রম এর আওতায় ৪২ জন কে চোখের চশমা ও ১২ জন কে চোখের ছানি অপারেশন এর সুবিধা দেওয়া হয়।

এসিএফ-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুদ রানা বলেন “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য দক্ষতা উন্নয়ন এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে যুব ও নারীর ক্ষমতায়ন” প্রকল্পটি বর্তমানে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে ১৫ টি যুব উন্নয়ন ক্লাব এবং ১৫ স্বনির্ভর নারী দলের মাধ্যমে স্থানীয় নারী ও তরুণরা যাতে সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে এবং আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারে সেই উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে। প্রকল্পটি একশন এগেইন্স্ট হাঙ্গার (এসিএফ) এবং ভলান্টারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!