1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

আবুল কাশেম গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক নির্বাচিত 

  • আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২২৩ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যানির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জয়দেবপুর চৌরাস্তা সংলগ্ন একতা গার্মেন্টস ফেডারেশন বিল্ডিংয়ের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেম ভারপ্রাপ্ত সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বর্ধিত সভায় কাপাসিয়ার সাংবাদিক মরহুম মনজুর হোসেন মিলনের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনটির সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সহ-সম্পাদক বেলায়েত হোসেন শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন কামাল চৌধুরী।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত সংগঠনের সাধারণ সম্পাদকের পদটি শূন্য হওয়ায় আমরা কোনো কাজ করতে পারছি না। সংগঠনটি মুখ থুবড়ে পরেছে। আমাদের সংগঠনের সদস্যদের মধ্য থেকে একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সহ-সম্পাদক সহিদুর ইসলাম সহিদ, সাংগঠনিক সম্পাদক ছানাউল্যাহ নূরী, আইন বিষয়ক সম্পাদক এআর মানিক মিয়া, দপ্তর সম্পাদক নাছির উদ্দিন নাছির, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ রাশেদ উল হোসাইন কমল, কোষাধ্যক্ষ আলামিন হোসেন, মহিলা সম্পাদিকা মরিয়ম আক্তার, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সরকার, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রফিক, নির্বাহী সদস্য আমেনা খাতুন মুনমুন, নির্বাহী সদস্য হাজী কামাল চৌধুরী ও নির্বাহী সদস্য কাজী শাকিলসহ অন্যান্য নির্বাহী সদস্যরা।

পরিশেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের ১নং সদস্য ও যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ আবুল কাশেমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!