1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

সারা দেশের মত কক্সবাজার টেকনাফে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে টেকনাফ উপজেলা প্রাঙ্গণের শহীদ মিনার চত্বরের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শুরু হয় দিনের কর্মসূচি।

প্রথমে টেকনাফ উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রাদ্ধা জানান, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরী, টেকনাফ মডেল থানার ওসি মোঃ জোবাইর সৈয়দ, টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অনেকেই। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ও সাধারণ সম্পাদক মাহাবুব মুর্শেদের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পরে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষ করে সকলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগ দান করেন। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!