নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং পূর্ব মহেশখালীপাড়ায় অভিযান চালিয়ে ৪১হাজার ৬০০ পিস ইয়াবা সহ হোসেন আলী প্রকাশ পুতিয়া (৩৫) কে আটক করেছে র্যাব-১৫। সে ওই এলাকার মৃত সোনা আলীর ছেলে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এ তথ্য নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীপাড়ায় কতিপয় মাদক কারবারী বিপুল পরিমাণ অবৈধ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয়/অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ভোরে র্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার হেফাজত হতে ৪১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
র্যাব-১৫ আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off