1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

চিকিৎসার নামে এমএলএম এর ফাঁদে জাজিরার হাজারো মানুষ

  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪০ বার পড়া হয়েছে

মিথ্যা বিজ্ঞাপন দিয়ে তিয়ানশি (এমএলএম) কোম্পানিটি ওষুধ বিক্রি করার মাধ্যমে শতশত বেকার তরুণ তরুণীদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

সম্প্রতি শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা পৌরসভার মাইনুল ইসলাম রোডের, শাহী মসজিদের পাশে পৌরসভা থেকে কসমেটিক্স পণ্য প্যাকেজিং ও মার্কেটিং এর ব্যাবসার নামে ট্রেড লাইসেন্স নিয়ে তিয়েনশির ঔষধ বিক্রির অফিস খুলে বসেছে মিনারা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।

বিশেষজ্ঞ কোনো ডাক্তার নেই, তবুও তারা বিক্রি করে আসছেন জটিল ও কঠিন রোগের ঔষধ। তাদের দাবী নিজেরা প্রথমে এই ঔষধ খেয়ে উপকৃত হয়েছেন, তারপর ঔষধ গুলো বিভিন্ন মানুষের কাছে বিক্রি করে আসছেন তারা। প্রতিটি ঔষধের মূল্য ধরা হয়, ৯-১৮ হাজার টাকা পর্যন্ত। এসব ঔষধ কিনলে ক্রেতাকে নিতে হবে ডিলারশীপ। এরপর ক্রেতার এসব ঔষধ আরও দু’জনের কাছে বিক্রি করতে হবে। তারা আবার তাদের মতো করে আরও দু’জনের কাছে বিক্রি করবেন। এরপর বিক্রিত এসব ঔষধ থেকে পাবেন কমিশন।

বিষয়টি নিয়ে কথা হয় উক্ত অফিসটির পরিচালক (ডিস্ট্রিবিউটার্স) মিনারা আক্তারের(২১) সাথে তিনি বলেন,আমাদের এই প্রতিষ্ঠানের লাইসেন্স হেড অফিসে থাকে আমাদের কাছে থাকেনা,আমরা জোর করে কোন পণ্য বিক্রি করি না যার মন চায় সে নিবে।

ভুক্তভোগী একাধিক ব্যাক্তিরা জানায়, প্রথমে তাদের বলা হয় এখানে টাকা দিয়ে পণ্য কিনতে। যতো টাকা দিবে তার সমান মূল্যের পণ্য তারা পাবেন। এবং তাদের রেফারেন্সে কোনো ব্যাক্তি পণ্য কিনলে পাবেন তারও কমিশন। দেয়া হবে বেতন ভাতাও। তবে পণ্য বলতে দেয়া হয় ক্যালশিয়াম ঔষধ, টুথপেষ্ট ও ব্রেসলেট। যার মূল্য ধরা হয় ১৮-২০ হাজার টাকা। বাইরে তা পাওয়া যায় মাত্র একশো থেকে দেড়শো টাকায়। তাছাড়া ঔষধ গুলোর কোনো অনুমোদন নেই। এগুলো শরীরের ক্ষতি করবে কি না জানেন না তারা। এবং একবার টাকা দিলে আর ফিরত দেয়া হয়না টাকা। মানা হয়না কোনো পূর্বশর্ত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল বলেন, এ বিষয়ে তিনি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!