প্রেস বিজ্ঞপ্তি,
কক্সবাজারের প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পিন্টু পাল আর নেই। তিনি কক্সবাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। রবিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় ভারতের কলকাতার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের মেডিকেল সেবাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মা*রা গেছেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু জ*টিল রোগে ভুগছিলেন। সাংবাদিক পিন্টু পাল দীর্ঘদিন ঢাকার জাতীয় দৈনিক সংবাদ ও দেশসেরা আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের সাথে জড়িত থেকে পরে অবসরে যান।
সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু'র মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক মেহেদী হাছান, টেকনাফ শাখার সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ আরাফাত সানি গভীর শোক প্রকাশ করে তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off