1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

পাহাড়ে অস্ত্র-গুলি’সহ আরএস’ও তিন স্বশস্ত্র সন্ত্রাসী আটক করেছে এপিবিএন

  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৭২৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা পাহাড়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ (আরএস’ও) তিন স্বশস্ত্র সদস্যকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূর। 

তিনি জানান, সোমবার (০৯ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিওিতে সহ-অধিনায়ক পুলিশ সুপার মোঃ জামাল পাশা এর নেতৃত্বে হোয়াইক্যংয়ের উনচিপ্রাং ক্যাম্প- ২২ এর সি/৫ ব্লক সংলগ্ন পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড়ের ঢালে অবস্থানকালীন অবস্থায় ৩ জন রোহিঙ্গাকে ৩ টি দেশীয় তৈরী ওয়ান শুটার বন্দুক (এলজি) ও ১৪৬ রাউন্ড তাজা গুলি’সহ আটক করা হয়েছে। আটকরা হলেন- উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের সি/৫ ব্লকের (ঘর নং- ৭৫৩, এফসিএন : ৪০৪৬৫১) মনির আহমদের পুত্র কামাল হোসেন (২৭), ব্লক সি/২ এর (ঘর নং – ৩৪০, এফসিএন : ২৪৯১৪৯) আব্দুর শুক্কুরের পুত্র অজিউর রহমান (১৮) ও বি/৪ ব্লকের (এফসিএন :২৪৫৬৮৪) তাজিমুল্লার পুত্র মুজিবুর (১৭)। তারা তিনজনই (RSO) রোহিঙ্গা স্যালভেশন অর্গানাইজেশন এর সক্রিয় সদস্য এবং ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!