1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া 

অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন, বিজিবি মহাপরিচালক

  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ, 

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, বিএএম, এনডিসি, পিএসসি
মায়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন।

সোমবার ( ২০ নভেম্বর) কক্সবাজারে বাংলাদেশ-মায়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, পিবিজিএমএস এক সংবাদ বিঙপ্তিতে নিশ্চিত করেছেন।

বিঙপ্তিতে জানানো হয়, নিয়মিত অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি মায়ানমারের অভ্যন্তরীন চলমান সংঘর্ষের ঘটনায় উদ্ভূত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিজিবি মহাপরিচালক আজ রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি এবং তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সীমান্তে দায়িত্বরত সকল পর্যায়ের বিজিবি সদস্যদের খোঁজখবর নেন। এ সময় তিনি সবাইকে সীমান্তে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নের নির্দেশনা দেন। এছাড়াও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুুত থাকারও নির্দেশনা দেন।

পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালকের সাথে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার ও সংশ্লিষ্ট ব্যাটালিয়নসমূহের অধিনায়কগণসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off