1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজার-৩ ও ৪ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল, ১০ জন বৈধ : তারা হলেন…

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের ৪টি আসনের মনোনয়ন বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সকালে কক্সবাজার-৩ ও ৪ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়।

এই দুই আসন থেকে জেলা যুবলীগের সাবেক৮ সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাtবেক6দ আবদুর রহমান বদির কথিত পুত্র মো. ইসহাকসহ ৪ জনের মনোয়ন বাতিল করা হয়েছে।

 

কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান মনোনয়নপত্র যাচাই—বাছাই করে এ ঘোষণা দেন।

 

কক্সবাজার রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, কক্সবাজার-৩ (সদর—রামু—ঈদগাও) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

 

এছাড়া জাতীয় পার্টির মোহাম্মদ তারেক, বাংলাদেশ কল্যাণ পার্টির আব্দুল আওয়াল মামুন এবং বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের মোহাম্মদ ইব্রাহিমের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়।

 

এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলো ৬ জন। তাদের মধ্যে ন্যাশনাল আওয়ামী পার্টির শামীম আহসানের মনোনয়ন স্থগিত এবং স্বতন্ত্র মোঃ আবদুল মজিদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

 

সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, “প্রধানমন্ত্রী আন্তরিকতায় কক্সবাজারে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। যাতে অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করে অসহায় মানুষের সেবা করতে পারি।”

 

এছাড়া কক্সবাজার-৪ আসনে মনোয়ন জমা দিয়েছিলেন ৯ জন। তারমধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ৬ জনকে। তাঁরা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সাংসদ শাহীন আকতার বদি, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম, জাতীয় পার্টির নুরুল ইসলাম ভুট্টো, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, বাংলাদেশ কনগ্রেসের মোহাম্মদ ইসমাঈল ও ইসলামী ঐক্যজোটের মুফতি ওসমান গণি চৌধুরী।

 

এই আসন থেকে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তাঁরা হলেন, স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর ও সাবেক সাংসদ আবদুর রহমান বদির কথিত পুত্র দাবিকারী মোহাম্মদ ইসহাক।

 

সাবেক সাংসদ আবদুর রহমান বদি বলেন, “যে যাই বলুক, এতে আমি কর্ণপাত করিনা। জনগণ আমার সাথে আছে, আশা করছি এবারও বিপুল ভোটে জয়লাভ করবো আমরা। আর আমার পুত্র দাবিকারী মোহাম্মদ ইসহাকের হলফনামা দেখুন কি আছে। সেখানে পিতা হিসেবে আমার কোন নাম নেই। এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ মাত্র।”

 

কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধ পরিকর নির্বাচন কমিশন। প্রার্থীদের আচরণবিধি মানার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে প্রার্থীদের ব্যানার, পোস্টার ও প্লেকার্ড অপসারণ করা হয়েছে। একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কাম্য।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!