1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে প্রধানমন্ত্রীর সহযোগিতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন 

  • আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পড়া হয়েছে

সাইফুদ্দীন মোহাম্মদ মামুন, টেকনাফ।

 

কক্সবাজারের টেকনাফে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ১ হাজার ৫’শ জন কৃষক কৃষাণীদের মাঝে ২কেজি বোরো হাইব্রিড বীজ, ১ হাজার জনকে ৫ কেজি বোরো উপশী বীজ, ১০কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

 

টেকনাফ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় বোরো হাইব্রিড ও বোরো উপসী ফসলের আবাদ বৃদ্ধি ও সমলয় চাষাবাদের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ উদ্বোধন উপলক্ষে আজ বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় এ অনুষ্ঠানটি কৃষি অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

 

টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলামের সভাপতিত্বে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম শাহজাহানের সঞালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আদনান চৌধুরী।

 

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল আলম, কৃষক-কৃষাণীগণ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। যা পেয়ে কৃষক কৃষাণীরা দারুণ খুশী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!