1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

অত্যাধুনিক পিস্তল, গুলিসহ র‌্যাব-১৫’র হাতে দুই সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৩ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং মহেশখালীয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অত্যাধুনিক পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী কে গ্রেফতার করেছেন র‌্যাব-১৫।
গ্রেফতার কৃতরা হলেন, হোয়াইক্যং ৯নং ওয়ার্ডের পশ্চিম মহেশখালীয়াপাড়ার হাজী আবু সিদ্দিকের ছেলে আব্দুল আমিন (২৮) ও মোঃ শরীফের ছেলে দিল মোহাম্মদ (২৮)।

শনিবার (৯ ডিসেম্বর) বিকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীয়াপাড়ার কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় কিংবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত গোপন তথ্যের ভিত্তিতে গত ৮ ডিসেম্বর বর্ণিত এলাকায় র‌্যাব-১৫ সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিকট অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের তল্লাশী করে তাদের হেফাজত হতে ১টি অত্যাধুনিক পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত পিস্তল ও গুলিসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!