1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ৬ জন গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৯৮ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

হ্নীলার আবাসিক হোটেল থেকে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় টেকনাফ মডেল থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী।

তারা হলেন, হোয়াইক্যং উনচিপ্রাং এর মোহাম্মদ হাসানের ছেলে আব্দুর রশিদ (২৬), দৈংগাকাটার মোঃ সরোয়ারের ছেলে মজিব উল্লাহ (৩৫), হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত আবু জাফরের ছেলে আলী আহমদ (৫৫), পালংখালী জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মৃত জাফর আলমের স্ত্রী মাহফুজা (৩০),জাদিমুরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-২৬/এ,এর মৃত আমান উল্লাহর স্ত্রী শাহিদা বেগম (৩০) ও আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের মৃত জমির হোসেনের মেয়ে সাজিদা বেগম (২২)।

রবিবার (২৫ ডিসেম্বর) রাতে টেকনাফ মডেল থানার ওসি ওসমান গণী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার বিকালে টেকনাফ মডেল থানা পুলিশ হ্নীলার আবাসিক হোটেল ডায়মন্ডে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ওই আসামীদের গ্রেফতার করেন।

তিনি আরো জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!