1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

শাহ পরীর দ্বীপ ইসলামিয়া মহিলা মাদ্রাসায় নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি।।

টেকনাফের সাবরাং ইউপির শাহ পরীর দ্বীপে “নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই স্লোগানকে সামনে রেখে শাহ পরীর দ্বীপ তিন রাস্তার মাথার ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় সময় মাদ্রাসার মিলনায়তনে  এই নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও অত্র মাদরাসার সভাপতি জনাব মাস্টার জাহেদ হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ পরীর দ্বীপের দুবাই প্রবাসী ও দানশীল আলেম জনাব মাওলানা জাফর হোসেন সাহেব।

 

এই ছাড়া উপস্থিত ছিলেন, দারুল ঈমান মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও শাহ পরীর দ্বীপ জমিয়তুল ওলামার সম্মানিত মহাসচিব জনা মাওলানা জামাল উদ্দিন সাহেব, মানারুল ফোরকান মাদ্রাসার  প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ এনাম উল্লাহ,মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব ও বিভিন্ন অভিভাবগণ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা রেজাউল করিম আজাদ।

 

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও মাদ্রাসার সভাপতি জনাব মাস্টার জাহেদ হোসেন বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠা লাভ করে প্রতিবছর যেমন সুনামের সাথে সরকারি বেসরকারি ও বিভিন্ন মেধা বৃত্তি পরীক্ষায় সাফল্য এনেছে।কক্সবাজারের দক্ষিণে সর্ব প্রথম দাওরা হাদিস পর্যন্ত একমাত্র মহিলা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এইটি। বিগত বছরেও চট্টগ্রাম মহিলা মাদরাসা শিক্ষাবোর্ড হতে সর্বোচ্চ বৃত্তি পেয়ে পুরো চট্টগ্রামে আলোড়ন সৃষ্টি করেন। এই সাফল্য ধারাবাহিকতা যেনো রক্ষা পায় সে বিষয়ে দৃষ্টি রেখে ভালো করে পড়ালেখার আহবান জানান শিক্ষার্থীদের।

 

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে শাহ পরীর দ্বীপের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও অত্র মাদরাসার সভাপতি মাষ্টার জাহেদ হোছেন বীর মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্ত হওয়ায় অত্র প্রতিষ্ঠানের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!