1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

ক্যাম্পে নাশকতার পরিকল্পনা : অস্ত্রসহ ৫ রোহিঙ্গা দুর্বৃত্ত গ্রেফতার

  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৭৬ বার পড়া হয়েছে
*মোঃ আরাফাত সানি, টেকনাফ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি ওয়ানশুটারগান ও গুলি’সহ ৫ জন রোহিঙ্গা দুর্বৃত্তকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (১০ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টানা তিনঘণ্টা অভিযান চালিয়ে দুই ক্যাম্প থেকে এই ৫ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।
গ্রেফতাররা হলেন, ক্যাম্প-৪ এর আবুল বাছেরের ছেলে মোহাম্মদ সালাম, বি-১ ব্লকের আমির হোসেনের ছেলে জিয়াউর রহমান, ক্যাম্প-৮ ওয়েস্ট আই-১৩ ব্লকের মোহাম্মদ ওলা মিয়ার ছেলে হাশিম উল্লাহ প্রকাশ মাস্টার হাশিম,এ-২৯ ব্লকের জাফর উল্লাহর ছেলে রহিম উল্লাহ ও ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকের মৃত মো. রশিদের ছেলে আতাউল্লাহ।
এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ওয়েস্ট ও ক্যাম্প-১৭ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান,এক রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ ও ২ রাউন্ড তাজা গুলিসহ ২ আসামি এবং ৩ ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা রোহিঙ্গা শিবিরে অস্থিরতা তৈরি করার পরিকল্পনা করছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। জিজ্ঞাসাবাদ কার্যক্রম শেষে পরবর্তী আরো তথ্য জানানো যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!