1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

চিংড়ি ঘের দখলের সময় র‍্যাবের জালে বন্ধুক- কার্তুজ সহ ৪ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩৮৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি।। 

 

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের দখলচেষ্টার অভিযোগে অস্ত্র, গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মকবুলাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এই তথ্য জানান।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার হোয়ানকের কেরুনতলীর আকতার হোছাইন (৪২), কালারমারছড়া মিজ্জির পাড়ার জয়নাল আবেদীন (৪২), সদরের ভারুয়াখালীর নুরুল হামিদ প্রকাশ খলিফা (৩৯) ও কালারমারছড়ার নুনাছড়ির নুরুল আমিন (৩৮)।

 

লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব খবর পায় অস্ত্রধারী একদল ডাকাত চিংড়িঘের ও লবণের মাঠ দখলের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ নিয়ে মকবুলাবাদ এলাকায় অবস্থান করছে। গতকাল সোমবার রাতে র‍্যাব সদস্যরা ওই এলাকায় অভিযান চালান। বিষয়টি টের পেয়ে পালানোর সময় ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়। পরে তল্লাশি করে আকতার হোছাইনের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ঘর থেকে চারটি একনলা বন্দুক ও ৯৮ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!