1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

মিয়ানমারের বিদ্রোহীরা এবার দখলে নিলো মায়াবতী শহর!

  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ২৪২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ক্রমাগত পিছু হটা মিয়ানমারের জান্তা সরকারের আরো একটি বড় পরাজয় ঘটেছে। এবার দেশটির স্থল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মায়াবতী দখলে নিয়েছে বিদ্রোহী কারেন জনগোষ্ঠীর সশস্ত্র যোদ্ধারা।

সেখানে জান্তা সরকারের বহু সংখ্যক সৈন্য আত্মসমর্পণ করায় তিন বছর আগে মিয়ানমারের ক্ষমতা দখলকারী সামরিক শাসকরা বড় পরাজয়ের সম্মুখীন হলো বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে স্থলপথ দিয়ে আন্তঃসীমান্ত বাণিজ্যের সিংহভাগই হয়ে থাকে এই মায়াবতীর শহরের মাধ্যমে।

কারেন ন্যাশনাল ইউনিয়ন ঘোষণা করেছে, মায়াবতী থেকে ১০ কিলোমিটার পশ্চিমের থাঙ্গানিনাং শহরে অবস্থান নেয়া জান্তা সরকারের এক ব্যাটালিয়ন (৫০০ থেকে ১৫০০) সৈন্য আত্মসমর্পণ করেছে।

জাতিগত কারেন বিদ্রোহী যোদ্ধারা মিয়ানমারের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সহায়তা পাচ্ছে। আর তাদের প্রবল যুদ্ধের সামনে একরকম অসহায় হয়ে পড়ে মিয়ানমারের সেনারা। অবশেষে বিরাট সেনাদল নিয়ে আত্মসমর্পণে রাজি হয়ে যায়।#

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!