1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বাংলাদেশে ঢুকে দুই রাখালকে বিএসএফের গুলি

  • আপডেট সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে লালমনিরহাট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে দুই রাখালকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় কেউই আহত হয়নি।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার সীমান্তে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রাখালরা হলেন উপজেলার খামারভাতি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এনামুল হক (২৮) ও বাবর আলীর ছেলে ইন্টু মিয়া।

স্থানীয়রা জানান, এদিন বাংলাদেশ সীমান্তের জমি দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাখাল নামুল হক ও ইন্দু মিয়া। এ সময় তাদের ধাওয়া করে বিএসএফ। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিএসএফ সদস্যরাও বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে রাখাল দুজন সরে গেলে তাদের শরীরে কোনো গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামারভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রতিনিয়তই বিএসএফ সদস্যরা বাংলাদেশি রাখালদের ধাওয়া করেন। এমনকি অনেক সময় আটকে মারধর করেন বলে অভিযোগ তুলেছেন ওই দুই রাখাল।

চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ছাগলকে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ বাধা দেয়। পরে বিএসএফ ধাওয়া করলেও পালিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে বিএসএফ এক রাউন্ড গুলি চালায়। যদিও ওই গুলিতে কেউ আহত হয়নি। তারা দুজনেই ভালো আছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন এ প্রসঙ্গে বলেন, এ বিষয়ে এখনো আমার কাছে কোনো তথ্য নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!