1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন যারা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

আব্দু রশিদ মানিক, কক্সবাজার।

 

আগামী ৮ মে কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিলো আজ সোমবার।

 

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে মাত্র ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোয়নয়ন পত্র জমা দিয়েছেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন।

 

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বর্তমান উপজেলা চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও জামায়াত নেতা শহিদুল ইসলাম বাহাদুর।

 

ভাইস চেয়ারম্যান পদে মাত্র একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া। যাচাই বাছাইয়ে যদি মনোনয়ন বৈধ হয় তবে রশিদ মিয়া বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হবেন।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, রুমানা আক্তার, চম্পা উদ্দিন, তাহমিনা নুসরাত জাহান লোনা।

 

নির্বাচন কমিশনের ঘোষিত প্রথম ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিলো ১৫ এপ্রিল, মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!