1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ডাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় লাভলু মিয়া ওরফে লয়েট (২৩) নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৯ মে) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল এই আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) রফিক হাসনাইন জানান, জাফরপুর দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী জান্নাতি আক্তার সাথীকে ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে জোরপূর্বক ধর্ষণ করেন লাভলু মিয়া। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় বাদী ও বিবাদীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করে আদালত। এ সময় এজলাসে আসামি উপস্থিত ছিলেন।
এদিকে ঘটনার পরপর পুলিশ লয়েটকে গ্রেফতার করলে তার মা ও বাবা সাথীর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকিসহ গালিগালাজ ও সাথীর নামে কুৎসা রটায়। মামলা তুলে নেয়ার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বিষপান করে সাথী। মুমূর্ষ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আবারও সাথীর বাবা মনছুর আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করে। যা এখনও বিচারাধীন রয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!