1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

মিয়ানমারের কারাগারে থেকে দেশে ফিরছেন ৪৫ বাংলাদেশি

  • আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (৮ জুন) সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে সেদেশের কারাগারে বন্দী থাকা ৪৫ জন বাংলাদেশি নাগরিক মুক্তি পেয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারের উদ্দেশ্যে আসা মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজে করে তারা ফিরে আসছেন।

বহনকারী জাহাজটি ৯ জুন সকালে কক্সবাজারে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, ফিরে আসা ৪৫ জনকের মধ্যে অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসী। উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের অব্যাহত প্রচেষ্টায় আরও একবার মিয়ানমারে বন্দী বাংলাদেশি নাগরিকদের তাদের পরিবারের কাছে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে।

এ নিয়ে গত এক বছরে বাংলাদেশ দূতাবাস, মিয়ানমার সর্বমোট দুইশত সাতচল্লিশ (২৪৭) জন বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে।

এর আগে, গত ২৩ এপ্রিল সংঘটিত সর্বশেষ ও বৃহত্তম প্রত্যাবর্তন ১৭৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিলো। বাংলাদেশ দূতাবাস, ইয়াঙ্গুন এবং বাংলাদেশ কনস্যুলেট, সিতওয়ের কর্মকর্তাগণ রাখাইনের সিতওয়েতে সশরীরে উপস্থিত থেকে প্রত্যাগতদের পরিচয় যাচাইকরণ, তাদের জন্য ভ্রমণের অনুমতি প্রদান (ট্রাভেল পারমিট) স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধন করেন। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!