1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

আমাকে জড়িয়ে হারুনের নামে মিথ্যা অপপ্রচার চালায় কিছু অনলাইন গণমাধ্যমে, সংবাদ সম্মেলনে ইব্রাহিমের দাবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ।

গত কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে আলী খালির মোঃ হারুন কর্তৃক তাহার লবণ চাচা মোঃ ইব্রাহিমকে জিম্মি করে তাহার ঘরবাড়ি, পৈতৃক সম্পত্তি লিখিত নিয়েছেন, পাশাপাশি জোরপূর্বক স্টাম্পে স্বাক্ষর নিয়েছেন মর্মে যে সংবাদ প্রচার হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন একই এলাকার বাসীন্দা মোহাম্মদ ইব্রাহিম ও তার পরিবার সহ সকলে। সোমবার (১জুলাই) দুপুরে লেদার একটি বাসায় এক সংবাদ সম্মেলনে এ সব দাবি করেন মোঃ ইব্রাহীন।

তার দাবি, মূলত তিনি (ইব্রাহীম) কিছু দিন আগে লবণ বিক্রি বাবদ ৬লক্ষ টাকা নিয়ে লোভের কারণে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিচার – সালিশ করে ৬লাখ টাকার মধ্যে ৩ লাখ টাকা নগদ ফেরত দেন ইব্রাহিম। বাকি ৩লাখ টাকার মধ্যে ১লাখ টাকা মাফ করেদেন মোঃ হারুন সহ তাহার পরিবারের সদস্যরা। অবশিষ্ট ২ লাখ টাকা আগামী মেয়াদে লবণের সাঠ করে পরিশোধ করবেন বলে সকল সাক্ষীদের সামনে অঙ্গীকার করেন মোঃ ইব্রাহিম।

কিন্তুু এরি মধ্যে কিছু অনলাইন গণমাধ্যমে সাংবাদ প্রচার হয় যে হারুন মোঃ ইব্রাহিমের পরিবার কে জিম্মি করে তাহার বাড়ি ও ভিটা লিখেনিয়েছেন এবং বিভিন্ন স্টাম্পে সাক্ষর নেন। যা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তি হীন বলে দাবি করেন ভুক্তভোগী ইব্রাহিম সহ তাহার পরিবার। উক্ত ঘটনা টি কোন এক মহল বিশেষ ফায়দা নিতে কৌশলে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে দাবি করেন। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন মোঃ ইব্রাহিম।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ ইব্রাহিম, তাহার মা, স্ত্রী ও স্থানীয় বিচারক বা সালিশ কারি কবির আহাম্মদ, বন্দর শ্রমিক নুরুল আমিন, রশিদ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!