1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের যুব সমাবেশ অনুষ্টিত

  • আপডেট সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টেকনাফ উপজেলা যুবদলের আওতাধীন হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের যুব সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টা লেদা স্টেশনস্থ রহমত উল্লাহ মার্কেট প্রাঙ্গনে যুবদলের দক্ষিণ শাখার আহব্বায়ক মোঃ সেলিম সর্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মুহাম্মদ হাসান ছিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী মেম্বার, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবছার কামাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, সহ সভাপতি হেলাল উদ্দীন, উপজেলা যুবদলের আহব্বান আব্দুল কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, সাবেক ছাত্রদল সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হুদা, ছাত্রদল নেতা জালাল উদ্দীন, শ্রমিক দলের সভাপতি হোসাইন আনিম, হ্নীলা দক্ষিণ ছাত্রদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাগর।
এসময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি নাছির উদ্দীন রাজ, সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, যুগ্ন আহব্বায়ক মোহাম্মদ আলী, আলী হোছন পুতু, ছৈয়দ নুর, মোহাম্মদ হোছন সিকদার, মোঃ রিদুওয়ান, শামীম, আব্দুল মালেক, মঈন উদ্দিন, সেচ্ছাসেবক দলের দক্ষিণ সাধারণ সম্পাদক আব্দুল মনির, হেলাল উদ্দীন, সেলিম, জয়নাল, ফরিদ, শাহ আল এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মৎস্য জীবি দল সহ আরো অনেকেই।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট হাসান ছিদ্দিকী বলেছেন, ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে বহু রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ১৮ কোটি মানুষ দীর্ঘ ১৭ বছর পর ফিরে পেয়েছে তাদের বাক স্বাধীনতা, এই স্বাধীনতা কে পুঁজি করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত কে শক্তিশালী করে আগামীতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান অন্তরবর্তীকালীন সরকার কে সহযোগিতা করব।
খুনি হাসিনা সহ যারা মানুষ হত্যায় জড়িত তাদের আইনের আওতায় ফাঁসি নিশ্চিত করতে হবে।
সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন সহ বক্তারা আরো বলেন, রোহিঙ্গা অধ্যুষিত এই টেকনাফে স্থানীয়দের জন্য কোন কাজ কর্ম নেই, সবকিছু দখল করে বসে আছে রোহিঙ্গা এবং বোঁয়াঙ্গারা, ২০১৭ সালে মাত্র দূুই মাসের প্রজ্ঞাপনে ইয়াবার অজুহাতে নাফনদীবন্ধ ৮ বছর ধরে,পাহাড় বন্ধ রোহিঙ্গা ও অপহরণ কারীদের অজুহাতে, সাধারণ মানুষ যাবে কোথায়। রোহিঙ্গাদের জন্য বরাদ্ধকৃত রেশনে বিদেশীরা স্থানীয়দের জন্য ৩০% কোটা রাখলেও কাজে ক্ষেত্রে কিছুই নেই। আমাদের দাবী নাফনদী খুলে দিতে হবে,রোহিঙ্গা ক্যাম্প গুলোতে স্থানীয়দের চাকরী নিশ্চিত করতে হবে,রেশনে ৩০% বরাদ্ধ রাখতে হবে, দ্রব্যমূল্যের উধ্বগতি রোধ করতে হবে,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা চালু রাখতে হবে, সর্বোপরি এখনো যারা প্রশাসনিক চেয়ারে বসে আওয়ামীলীগের মত আচরণ করতেছেন তাদের প্রতাহার ও পদত্যাগ করতে হবে,ইয়াবা ব্যবসায়ীদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে,সন্ত্রাস, দূর্নীতিবাজদের গ্রেফতার করতে হবে।
তা নাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!