1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফে দুই মা’দ’ক কা’র’বা’রি গ্রু’পের গুলাগুলি :আ’তঙ্কে এলাকাবাসী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবার চালান খালাসের জের ধরে দুই মা’দ’ক কা’র’বা’রি গ্রু’পের মধ্যেই রা’ত’ভর ৩ শতাধিক রা’উ’ন্ড গু’লি বিনিময়ের ঘ’ট’না ঘটেছে।

এতে আ’তঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়াতে রাত ১০ থেকে ১২ টা পর্যন্ত দফায় দফায় দুই মা’দক কা’রবারি গ্রু’পের মধ্যেই গোলাগুলির এ ঘটনা ঘটেছে।এবং ঘটনাস্থলটি পরিদর্শন করলেন টেকনাফ মডেল থানার ওসি’র নেতৃত্বে পুলিশের টিম।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় দুই মা’দক কা’রবারি গ্রুপের প্রধান মো. রমিজ ও মো. আরমান বাহিনীর মধ্যেই রাত ১০ টা থেকে ১২ টার পর্যন্ত দু’ঘন্টা একে-অপরের মধ্যেই দফায়-দফায় গু’লি বিনিময়ের ঘটনা ঘটেছে।এ ঘটনায় উভয় গ্রুপ ৩ শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে এই গ্রামের মানুষ ভ’য়ে ও আতঙ্কে রাত জেগেছিল।

তারা আরও বলেন,হ্নীলা পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা মো. রমিজ ও মো. আরমান এই দুই শীর্ষ মা’দক কা’রবারি তাদের নেতৃত্বে প্রতিদিন ভারী অ’স্ত্রের ম’হড়ায় ও রো’হিঙ্গা ডা’কাতদের সহযোগিতায় মিয়ানমার থেকে টেকনাফের হ্নীলায় ইয়াবা’র বড়-বড় চালান আনতে সক্ষম হয়।এই দুই মা’দক কা’রবারি গ্রুপ হ্নীলা সীমান্তের একই পয়েন্ট দিয়ে ইয়াবার চালান আনা-নেওয়ার ঘটনার জের নিয়ে একে-অপরের মধ্যেই এ সংঘর্ষ সৃষ্টি হয়েছে।

মো. রমিজ ও মো. আরমান তাদের বিরুদ্ধে থানায় একাধিক মা’দক ও অ’স্ত্র মামলা রয়েছে। এ ঘটনায় এলাকায় প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে রাজি হয়নি।

 

এ বিষয়ে রমিজ ও আরমানে সাথে মোবাইলে একাধিক বার যোগাযোগ করা হলেও মোবাইল বন্ধ রাখায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন বলেন,মঙ্গলবার রাতে হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যেই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।বিষয়টি জানার পরে গোলাগুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ শুরু করছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!