1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার হবে : উপদেষ্টা নাহিদ

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ ;

জুলাই-আগস্ট গণহত্যার পক্ষে যেসব গণমাধ্যম ফ্যাসিস্ট সরকারের সাথে কাজ করেছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম।

তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি মামলা হয়েছে এবং কয়েকজন গ্রেফতারও হয়েছে। আরো যাদের সম্পৃক্ততা আছে তদন্ত সাপেক্ষে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা থেকে রংপুরের যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে দৈনিক নয়া দিগন্তের সৈয়দপুর প্রতিনিধি জাকির হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তাকে নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসন এবং সৈয়দপুর উপজেলা জামায়াত শিবিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সৈয়দপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও পৃথকভাবে উপদেষ্টাকে শুভেচ্ছা জানান।

তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশে ঢাকা থেকে বাংলাদেশ বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এই সফরে তার সাথে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!