1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

ছাত্রলীগ নেতার হাতুড়ির পিটুনিতে গুরুতর আহত ছাত্রদল নেতা

  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

কক্সবাজার টেকনাফের বাহারছড়া ইউপির হলবনিয়া এলাকায় মানসিক ভারসাম্যহীন এক যুবককে ছাত্রলীগ নেতার বেদম প্রহার থেকে বাঁচাতে গিয়ে হাতুড়ি পিটার শিকার জুয়েল নামের এক ছাত্রদল নেতা। অভিযুক্ত ছাত্রলীগ নেতা একই এলাকার স্থানীয় সৈয়দ হোসনের পুত্র রিয়াজুল ইসলাম। আহত জুয়েল (১৫) স্থানীয় বিএনপি নেতা ইলিয়াস হেলালীর পুত্র।

জানা যায়, সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বাহারছড়া হলবনিয়া স্টেশনে আব্দুল্লাহ প্রকাশ চেয়ারম্যান নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর করলে প্রথমে বাঁধা দিতে এগিয়ে আসে জসিম উদ্দিন নামক এক যুবক, তার সঙ্গে এগিয়ে আসেন জুয়েলও, পরে কথা-কাটাকাটির এক পর্যায়ে হাতুড়ি পিটুনি দিয়ে হাতের একটি অংশ থেঁতলে দেয়া হয়। তাঁকে গুরুতর আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহতের পিতা ইলিয়াস হেলালী বলেন,” আমার ছেলে বাহারছড়া তাফহীমুল কোরআন দাখিল মাদ্রাসায় ৯ম শ্রেণীতে পড়ে। বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে একজন পাগলকে রিয়াজুল ইসলাম মারধর করতে দেখলে তাকে বাঁধা দিতে আসে। এসময় হঠাৎ হাতুড়ি দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। এ বিষয়ে আহত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের এর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার পিতা ছৈয়দ হোসেন জানান- দুঃখজনক বিষয় হলেও সত্যি, আমার ছেলে তাকে একটি মাত্র মেরেছে, তবে আমরা পরস্পর আত্মীয় হয়। বিষয়টি আমরা সমাধানের জন্য চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!